শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নদী পথে চাদাবাজি জিরো টলারেন্সে নিয়ে আসা হবে★ ছাতক উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

64

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নদী পথে দীর্ঘদিনের চাঁদাবাজি জিরো টলারেন্সে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলে ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নদী পথে চাঁদাবাজি জিরো টলারেন্সে নিয়ে আসা, মাদক ও চোরাচালান রোধ, টিলা কেটে পাথর সংগ্রহ ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করন, শহরে অসহনীয় যানযট নিরসন কল্পে ট্রাফিক ব্যবস্হা জোরদার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ দমনে উপজেলার মফস্বল এলাকার হাটবাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জাউয়া বাজার ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রমে থানার অফিসার ইনচার্জের নিয়মিত মনিটরিং জোরদার, গরু চুরি ও ছিনতাই রোধে কার্যকর ব্যবস্হা গ্রহন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান তার বক্তব্যে কঠোর হস্তে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ইউএনও তরিকুল ইসলাম বলেন সবার সহযোগিতা পেলে ছাতক উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করা হবে। সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন আহমদ,যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল ও আবু হুরায়রা ছুরত, সাবেক সভাপতি ফারুক আহমদ , জামায়াত নেতা হাফিজ জাকির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওঃ ফজলুর রহমান, ছাতক প্রেস ক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক আনোয়ার হোসেন রনি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ