শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সিলেটের কানাইঘাটে ৩ খুনের বিচার হয়নি ১৬ মাসেও

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

57

কামাল খান:

সিলেটের কানাইঘাটে আলোচিত তিন খুনের ঘটনায় দায়ের করা মামলার ১৬ মাস পার হলেও এখনো বিচার পাননি নিহতদের স্বজনেরা। মামলার চার্জশিট আদালতে দাখিল করা হলেও মামলার অগ্রগতি ও ন্যায়বিচার না পাওয়ায় শঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।
পরিবারের অভিযোগ, এ ঘটনায় জড়িতদের মধ্যে প্রথম থেকে তিনজন আসামী পলাতক দু’জন কারাগারে থাকলেও চারজন জামিনে মুক্ত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত হুমকি দিচ্ছে। বাকি কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছে।
নিহতদের স্বজনদের দাবি, আসামি কামাল ও রফিক নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে কানাইঘাট থানায় একাধিকবার অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বিচার না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত আসামিদের শাস্তি নিশ্চিত করা না গেলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। নিহতদের পরিবার সরকারের কাছে দ্রুত ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ