শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ছাতকে পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান বাল্কহেড ও ড্রেজার জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার / ২৪৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

64

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২আগষ্ট) ভোররাতে উপজেলার ইসলাম পুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী এবং আশপাশের ফরেস্ট এলাকায় এক বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃত ২জন হলেন, ইসলামপুর ইউনিয়নের গাংপার নোয়াকোট গ্রামের হাবিবুর রহমান (৩৭) এবং বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় তাদের লঘুদণ্ড সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেছেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস। অভিযানে ছাতক থানার এসআই গোলাম সারোয়ার, বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর -আবদালি’ নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বাল্কহেড নৌকা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যায়। উপজেলা বন-বিট কর্মকর্তা মোঃ আইয়ুব খান উপস্থিত দুই সাক্ষীর সম্মুখে এসব মালামাল জব্দ করেছেন। জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ