শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ আগস্ট) দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

উপজেলা হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ফিল্ড এসিস্ট্যান্ট বিদ্যুত চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সদস্য দিলিপ কুমার দাস, ও সমবায় অফিসের নূর হোসেন প্রমুখ। আলোচনা সভার পর বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন চাষিকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়৷


এই ক্যাটাগরির আরো সংবাদ