শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

দোয়ারাবাজার লক্ষীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

61

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল মতিন ও আকবর আলী নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আব্দুল মতিন হলেন, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী ও আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের রূপনগর গ্রামের আব্দুল মান্নান’র পুত্র। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ফুটবল খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আব্দুল মতিন ও আকবর আলী গুরুত্বর আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ