শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

10

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে র্দূদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামীলীগের ফ্যাসিস্টদের কমিটিতে অর্ন্তভূক্ত করার প্রতিবাদে এবং ঐসমস্ত দোসরদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের কমিটিতে অর্ন্তভূক্ত করার দাবীতে বঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় ফতেপুর ইউনিয়ন বিএনপির র্দূদিনের ত্যাগি ও বঞ্চিত নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী,সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল ও বিএনপি নেতা আব্দুর রহমান। এছাড়া ও ফতেপুর ইউনিয়নের পদ বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের দুশাসনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ আজ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে নতুন কমিটিতে স্থান না দিয়ে যারা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এখন বিএনপির সুদিনে পদপদবী ভাগিয়ে নিয়েছেন। অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগিদের কমিটিতে স্থান দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ