শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে মনাইকান্দি ইজারা বহির্ভূত এলাকা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন

স্টাফ রিপোর্টার / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

72

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি হাজীর ঘাট এলাকা থেকে রাতের অন্ধকারে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল প্রশাসন ও স্থানীয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বালু তোলার ফলে পরিবেশ ও নদীর তীরবর্তী এলাকায় মারাত্মক ভাঙন দেখা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে কৃষি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়ছে।
নিয়মবহির্ভূত এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন সচেতন মহল।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার বিট অফিসার তরিকুল ইসলাম বলেন, তার জানা মতে ওই এলাকায় বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। বর্তমানে বালু উত্তোলন চলছে —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখনই বিষয়টি যাচাই করে দেখছি।”


এই ক্যাটাগরির আরো সংবাদ