শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সিলেট জেলার মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যান্ডকাপ পরানো হবে: পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার / ৩৭৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

81

স্টাফ রিপোর্টার:

সিলেটে হাইওয়ে পুলিশ রিজিয়নের কার্যালয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন কল্যাণ সভায় সকল থানার অফিসার ইনচার্জগণসহ প্রতি পদমর্যাদার পুলিশ সদস্য। সভার সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

সভাপতি সকল সদস্যদের উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং উপস্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
কল্যাণসভার সমাপনী বক্তব্যে এসপি বলেন, আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃংখল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। আপনারা মহাসড়কে এমন কোনো কাজ করবেন না যা আমাদেরকে বিব্রত করে এবং পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাদের সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো কিন্তু আপনাদের কোনো অপেশাদার আচরণের কারণে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তার দায় সংশ্লিষ্ট সদস্যকে নিতে হবে।
পুলিশ সুপার এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন মহাসড়কে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে জেলে পাঠিয়ে দেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ