শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কুমিল্লা মুরাদনগর গোমতী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার”

স্টাফ রিপোর্টার / ১৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

3

“কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার গোমতী নদীর বেড়িবাঁধের ভিতরে শ্মশানের পাশে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদীর পাড় থেকে বাতাসে পচা গন্ধ ভেসে আসলে প্রথমে স্থানীয়রা ভেবেছিল কোন মরা পশুর গন্ধ হবে। কাছে গিয়ে দেখে অর্ধগলিত অবস্থায় একটি যুবকের লাশ পড়ে আছে। পরে স্থানীয়রা মুরাদনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ