শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আহত দুই 

স্টাফ রিপোর্টার / ২৪০ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

85

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি ও মাগুরা টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ি এলাকায়, যেখানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজিব আহম্মেদ (২৮) নিহত হন। তিনি মাগুরা আমলসা ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং স্থানীয় একটি ইটভাটার ম্যানেজার ছিলেন।

অপর দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যায় মাগুরা টার্মিনাল এলাকায়। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যান মতিয়ার রহমান (৫০)। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মতিয়ার রহমান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বেস্টপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে এবং পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তারা হলেন মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রামনগর গ্রামের চিন্ময় গোস্বামীর ছেলে চয়ন গোস্বামী (২০) এবং ফরিদপুর জেলার মধুখালী থানার চর গয়েশপুর গ্রামের হারেজ শেখের ছেলে সোহাগ শেখ (৪০)।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কৃষ্ণ দাস বিশ্বাস জানান, চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান ও সজিব আহমেদ মারা যান। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান মোটরসাইকেলের সাথে পৃথক দুটি দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ