শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

71

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ২১ নাগরিককে পুশইন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরে নারী-পুরষ, শিশুসহ ২১ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করে।

ছাতক-নোয়াকোট বিওপি’র আওতাধীন ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল ভিন্ন-ভিন্ন পরিবারের মোট ২১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি’র টহল দল।

আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৫ জন, নারী ১৪ জন ও শিশু ২ জন। আটক পরিবারের সদস্যরা সবাই সুনামগঞ্জ, সিলেট, সাতক্ষীরা, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করেছে নোয়াকোট ক্যাম্পের বিজিবি।

আটককৃতরা হলো মোছাঃ মোমেনা খাতুন (৫০), পিতা- রমজান মোল্লা, মোছাঃ আমেনা খাতুন(৪০), পিতা-রমজান মোল্লা, মোছাঃ নাসিমা খাতুন (৩২), পিতা-রমজান মোল্লা মোছাঃ মিম খাতুন(১৯), পিতা- রমজান মোল্লা, গ্রাম:- রামপুর, ডাকঘর- রামপুর, থানা:-শার্শা, জেলা-যশোর।

মোঃ আশিকুল (৩৮), পিতা- মকবুল সরদার, মোছাঃ হালিমা (৩৫), পিতা-মনিরুল ইসলাম, গ্রাম বুরদপুর,ডাকঘর- লাঙ্গল দাহা,থানা- কালারুখা, জেলা- সাতক্ষীরা। মোছাঃ নাসিমা খাতুন (৪০), পিতা-ফজর আলী, ময়না খাতুন (২৩), পিতা-শরিফুল মোল্লা, গ্রামঃ কাউডেগা, ডাকঘর-কেরাগাছি, থানা- কালারুখা, জেলা-সাতক্ষীরা। মোঃ তোফায়েল (১৮), পিতা- হাসান মোল্লা, মোছাঃ লিলিমা খাতুন (৩৬), পিতা-মোঃ ইদ্রিস, গ্রাম পিরল, ডাকঘর-পিরালী, থানা- কালিয়া, জেলা-নড়াইল। মোঃ হাবিবুল্লাহ (৪২), পিতা-গোলাপ, মোছাঃ মোরশেদা (৩৫), পিতা- আফসার, মোঃ শাহরিয়ার (১৫), পিতা-মোঃ হাবিব উল্লাহ, মোছাঃ হাবিবা(১৩), পিতা-মোঃ হাবিব উল্লাহ, মোঃ নাবিল (৫মাস), পিতা-মোঃ হাবিব উল্লাহ,গ্রাম বাগডাঙ্গি, ডাকঘর-ধুলিয়ার, থানা-সাতক্ষীরা, জেলা- সাতক্ষীরা। মোছাঃ ফাতেমা (২৫), পিতা মোঃ মোস্তফা, মোঃ রোহান (০৭), পিতা মোঃ বরকত, গ্রাম-শিতল বাড়ি, ডাকঘর- পেরুপি, থানা- কালিয়া জেলা-নড়াইল। মোছাঃ তানজিমা (৩০), পিতা-মোঃ জলিল, গ্রাম সেতাই, ডাকঘর-গুগা, থানা- শর্শা জেলা- যশোর।

মোছাঃ সুমি (২৩), পিতা- মোঃ জলিল, গ্রাম- মাতারগ্ৰাম, ডাকঘর-ইছামতী, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট। মোছাঃ ফাতেমা (২২), পিতা-শামসুদ্দিন, গ্রাম মুক্তিরগাঁও, ছাতক, সুনামগঞ্জ। মোছাঃ ফাহিমা (২৫), পিতা-শানুর, গ্রাম বদেশপুর, ডাকঘর- হাসমপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, পুশইনকৃত ২১ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ