শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

11

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে একাদশ শ্রেণির দুই পরীক্ষার্থীর মাঝে বাক-বিতণ্ডা ও হাতাহাতি থেকে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি মোটরসাইকেল। গুরুতর আহত হয়েছে শকিল নামে এক শিক্ষার্থী।

লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের মুখে কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন ছাত্রনেতা ও শিক্ষকরা। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নন্নী উত্তরবন্দ এলাকায় কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী শাকিলকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামে এক পরীক্ষার্থীকে একই শ্রেণির ও খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। এতে আকাশ বেঞ্চে ধাক্কা খেয়ে আঘাত পেলে দ্বন্দের সূত্রপাত ঘটে। একপর্যায়ে ফরহাদের বন্ধু শাকিল প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে খবর দেয়। খবর পেয়ে মুক্তার ও তার অনুসারীরা কলেজে যায়। এসময় বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করলে এলাকাবাসী কলেজ ছাত্রদল সভাপতিসহ বহিরাগত অন্যদের উপর হামলা চালায়।

পরে পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিস কক্ষে আশ্রয় নেয়। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাত্র নেতাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাত্রনেতারা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় নেতৃবৃন্দ এবং সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ সময় চেষ্টার পর বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ জানান,স্থানীয় এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন শহরের অপর পরীক্ষার্থী লাথি মারে। এরপর স্থানীয় অপর পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে তাকেও মরধর করা হয়। একপর্যায়ে শহর থেকে বহিরাগতদের ডেকে এনে রক্ষাক্ত জখম করা হয় স্থানীয় শিক্ষার্থী শাকিলকে। তিনি অভিযোগ করে বলেন, শিবির ও পতিত সরকারের কতিপয় বহিরাগতরা এসে কলেজের শিক্ষার্থীকে মারধর ও জখম করে। সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসানা আল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ