শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের দুই উপ-সচিবকে স্ট্যান্ড রিলিজ

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

7

সিলেট বুলেটিন ডেস্ক:

৩ বছরের বেশি সময় ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ঘাঁটি গেড়ে বসা দুই উপসচিব অবশেষে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। বদলি ঠেকানোর নজির থাকায় তাদের স্ট্যান্ড রিলিজ করা হয় বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের দায়িত্বশীল সূত্র। তবে এখনো শিক্ষায় বহাল রয়েছেন আরও ক’জন কর্মকর্তা, যারা ৩-৪ বছর ওই মন্ত্রণালয়েই রয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসছে বলে আভাস মিলেছে।

 

সদ্য বদলির আদেশ পাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মোছা. শাম্মী আক্তার এবং মোছা. রেবেকা সুলতানা। এরমধ্যে মিজ শাম্মীকে (পরিচিতি নম্বর ১৬২২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ও মিজ সুলতানাকে (পরিচিতি নম্বর ১৬৬৯১) নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বদলি তথা স্ট্যান্ড রিলিজ করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তাদের অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তারা ওই দিন দুপুর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ