শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সাচার ভারতীয় উপ-মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাাথ ধাম অঙ্গনে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে । হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের উৎসব রথযাত্রাকে ঘিরে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার এলাকার হিন্দু লোকজনের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য পরিলক্ষিত হয়।

স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির তত্ত্বাবধানে প্রায় মাস ব্যাপী এ রথযাত্রা ও মেলাকে সফল ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ২৭ জুন শুক্রবার বিকেল ৪টায় জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা ভক্তবৃন্দরা পূজা, অর্চনা ও অর্ঘ্য দিয়ে রথ শোভাযাত্রা টেনে এবং এক সপ্তাহ পর অর্থাৎ আগামী শুক্রবার বিকেলে অনুরূপ ভক্তবৃন্দ রথ টেনে পূর্বের জায়গায় নিয়ে সমাপ্ত করবেন।

এদিকে প্রায় মাসব্যাপী এ রথযাত্রাকে ঘিরে সাচার উচ্চ বিদ্যালয় এলাকা, মন্দির ও মেইন সড়ক এলাকার দু-পাশে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন পসরা সাজিয়ে দোকান দিয়েছেন। এদিকে সাচারের ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে নির্বিঘ্নে অনুষ্ঠিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজিজুল ইসলাম।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ