শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

13

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গৃহবধূকে ধর্ষণর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি  শাকিব হোসেন (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযুক্ত শাকিব হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের সামছুল ইসলামের  ছেলে।

থানা সূত্রে জানা যায়, গৃহবধূর ছেলে চাকরির সুবাদে স্ত্রী কে নিয়ে বাহিরে থাকে। একমাত্র মেয়েরও বিবাহ হইছে। গত (শুক্রবার) ১৩জুন স্বামী হাটবাজারে কাঁচামাল (সবজির) ব্যাবসা করার সুবাদে রাত সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর বাড়িতে একা ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় আসামি শাকিব হোসেন টিনের তৈরি জানালার পেরেক উপরে ফেলে গৃহবধূর ঘরে প্রবেশ করে।

সে জোরপূর্বক গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে শাকিব হোসেন  দ্রুত তাকে ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শাকিব হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়।

নন্দীগ্রান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, (সোমবার) ২৩ জুন আসামি শাকিব হোসেনকে রাত্রি সাড়ে এগারোটায় গ্রেফতার করে, আজ বিজ্ঞ আদালতে চালান প্রদান করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ