শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

কোন ডেভিলের স্থান বিএনপিতে হবেনা” সিংচাপইড় ইউনিয়ন বিএনপির কর্মী সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

53

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন বিএনপির কর্মী সভা রবিবার ২২ জুন বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কুমার খান্দি গ্রামে পাচ ভাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেছেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ। সভায় বক্তারা বলেছেন, কোন ডেভিলের স্থান বিএনপিতে হবেনা। যারা লুটপাটকারী ও বিগত ফ্যাসিস্ট সরকারের ফায়দা ভোগী তারা এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিতে চায় তাদের কখনো ঠাঁই দেয়া হবেনা। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ফজলুল করিম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, ছায়াদুজ্জামান ছায়াদ, এডভোকেট আব্দুল আহাদ, দিদার আলম, মতিউর রহমান, ফয়জুর রহমান ও হাফিজুর রহমান। বক্তব্য রাখেন বিএনপি নেতা ছায়েম আহমদ, আব্দুল হামিদ, গাজী মিল্টন, মো: শাহজাহান, সৈয়দ মুনছুর আলী, ছাইদুর রহমান, কুতুবুর রহমান, রাজিকুর রহমান, হাবিবুর রহমান ও আব্দুল বাসিত। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা ওলিউর রহমান। এ কর্মী সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্চাসেবক দল, জাসাস ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ