শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নেত্রকোনায় জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন ২০২৫) নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।নির্বাচনে ১০টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নেত্রকোনা ১০টি উপজেলায় মোট ১১২৮৮ জন ভোটারের মদ্যে ৮৩২২  জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকেল থেকে শুরু হয়ে রাতভর ভোট গণনা শেষে ২১ জুন শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন মোটরযান কর্মচারী ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচনের   প্রধান নির্বাচন কমিশনার শফিক হাওলাদার।

নির্বাচনে মোঃ আব্দুল জলিল গরুর গাড়ি প্রতীকে ৫৩০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিদ্দিকুর রহমান চাকা প্রতীকে পান ২৪৮৭ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম হারিকেন প্রতীকে ৪৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুলতু মিয়া বালতি প্রতীকে পান ৩৩৯২ ভোট।

এছাড়াও মোটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি হিসেবে মোঃ শেখ সেলিম, সহ সভাপতি মোঃ বজলুল রহমান, যুগ্ম সম্পাদক মোঃতারিফুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃছাদেক খান, প্রচার সম্পাদক নিজাম হোসেন ভূইয়া, কোষাধ্যক্ষ মোঃকামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক হিসেবে মোঃ ওয়াজিবুল্লাহ্ শামীম নির্বাচিত হয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ