শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

3

সেলিম মাহবুব:

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দোয়ারাবাজার উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ। প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাও. দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

ইসলামী ছাত্র শিবির দোয়ারাবাজার উপজেলা সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক অফিস সম্পাদক মোঃ জুবায়ের আহমদ, জামাল উদ্দিন পারভেজ, দোয়ারাবাজার উত্তর সাথী শাখার সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা দক্ষিন শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন, কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, উপজেলা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি আব্দুর রাশিদ, মোজাহিদুল ইসলাম, সেক্রটারি সালমান আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ, খন্দকার মারুফ সহ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, স্কুল ও মাদ্রাসা শাখার ছাত্র শিবিরের কর্মীরা। এসময় বক্তারা বলেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ছাত্র শিবির আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। সেজন্য প্রতিটি কর্মীকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে জাতির নেতৃত্ব প্রদানের উপযোগী হিসেবে তৈরি করতে হবে। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ