শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার / ৪১৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

30

স্টাফ রিপোর্টার:

সিলেটে অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে টাস্কফোর্স। মঙ্গলবার ধোপাগোল এলাকায় অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করেছে টাস্কফোর্স।এসময় ৩৩ টি ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়। এর আগে গতকাল সোমবার একই এলাকায় ৩০ টি ও জৈন্তাপুর এলাকায় ৫ টি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে দুপুরে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালানো হয়।অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত গণমাধ্যমকে জানান, ধোপাগোলে সাদাপাথর এলাকা থেকে লুট করা পাথর ভাঙানো হচ্ছে। বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ ক্রাশার মেশিন, অবৈধভাবে তারা কার্যক্রম পরিচালনা করছিলো।সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।তবে, ব্যাবসায়ীরা জানান কোন নোটিশ না দিয়ে এমন অভিযানে বিপুল ক্ষতির মুখে পড়ছেন তারা।এর আগে, গত শনিবার জাফলং পর্যটন এলাকা পরিদর্শন করেন পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা। এসময় অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন জ্বালানি উপদেষ্টা ফওজুল করিম খান।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ