শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা সোমবার (১৬ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধারণ বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ। সিনিয়র যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) মোঃ ফজলুল করিম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফারুক আহমদ। কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, যুগ্ম আহবায়ক মোঃ আবু হুরায়রা ছুরত, আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, আবু সুফিয়ান, মতিউর রহমান, ফয়জুর রহমান। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, দিদার আলম মেম্বার, এডভোকেট আব্দুল আহাদ। বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মোঃ আবু নছর, মোঃ আব্দুল আলিম, জামাল উদ্দিন, নুরুল ইসলাম, আজিজুর রহমান, মোজাহিদুর রহমান হীরা, রফিক রহমান, মোঃ ফখর উদ্দিন ও ছাত্রদল নেতা মীয়া মোহাম্মদ সাদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিএনপি নেতা শামীম মিয়া। কর্মী সভায় উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ