শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

লালমোহনে জেলে পুনর্বাসনের ২৫ টন চাল আত্মসাৎ !

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

11

স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক কর্মসূচির আওতায় ভিজিএফ এর ২০২৫ সালের এপ্রিল ও মে মাসের বরদ্দকৃত চালের ২৫ টন আত্মসাৎ করলেন ইউপি প্রশাসক রবিউল আলম। ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গত ১৯ মার্চ ২০২৫ ইং তারিখে লালমোহন উপজেলাধীন ৩নং ধলীগৌরনগর ইউনয়নের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রবিউল আলম। দায়িত্ব গ্রহনের পর থেকে জেলেদের চাল আত্মসাৎসহ একের পর এক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পরেন এই কর্মকর্তা।

জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২২৭৭ জন সুবিধাভোগী জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি করে ১৮২.১৬ মে. টন চাল বরাদ্দ হয়। যা গত ২৩-২৪ মে বিতরণ করা হয়। তবে ৮০ কেজির স্থলে ৬৫-৬৮ কেজি বিতরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইউনিয়নের জন্য বরাদ্দের ১৮২.১৬ মে. টন চালের স্থলে ১৫৭.৫০ মে টন চাল খাদ্যগুদাম থেকে নেয়া হলেও বাকী ২৫ টন চালের কোনো হদিস নেই।

ওই ইউনিয়নে বিতরনের জন্য লালমোহন উপজেলা খাদ্যগুদাম থেকে চাল পরিবহন করা ট্রাক ড্রাইভার মো. জামালের সাথে আলাপকালে জানা যায়, ধলীগৌরনগর ইউনিয়নের জেলে পুর্নবাসনের ১৪ ট্রাক চাল পরিবহন করেছেন তিনি। যার প্রতি ট্রাকে ৫০ কেজি ওজনের ২২৫ বস্তা ছিল।

এছাড়াও লালমোহন খাদ্যগুদাম ও ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যায়। সে অনুযায়ী ২২৭৭জন জেলেদের মাঝে চাল বিতরণ করেন এ প্রশাসক।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডধারী একাধিক জেলে জানান, আমরা প্রতি মাসে ৪০ কেজি হারে দুই মাসে ৮০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও আমরা পেয়েছি ৬৫-৬৮ কেজি ।এ ব্যাপারে ৩নং ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রবিউল আলমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে।

জানতে চাইলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, এ ধরনের কোনো অভিযোগ ইতোপূর্বে আমার নিকট আসেনি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, চাল বিতরণে এমনটা করার কোনা সুযোগ নেই, বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েই গত ফেব্রুয়ারি- মার্চ মাসের জেলেদের পুর্নবাসনের ৭টন চাল আত্মসাতের অভিযোগও রয়েছে প্রশাসক রবিউল এর বিরুদ্ধে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ