শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে আবারো বন্য হাতির তান্ডব ও এক কৃষকের গোলার ধান খেয়ে সাবাড়! 

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

10

শেরপুর  প্রতিনিধি:

শেরপুর জেলার  ঝিনাইগাতীতে মোবারক হোসেন নামে আরো এক কৃষকের গোলার ধান খেয়ে সাবাড় ও বাড়িঘর ভাঙচুর করেছে বন্যহাতির পাল।

সোমবার ২ জুন রাতে অর্ধশতাধিক বন্যহাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে এই তান্ডব চালায়। মোবারক হোসেন ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। স্থানীয়রা জানান,সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে অর্ধশতাধিক বন্যহাতির একটি পাল গোমড়া ও সন্ধ্যাকুড়া এলাকায় তান্ডব চালায়।

এসময় হাতির পাল কৃষক মোবারক হোসেনের ঘরের বেড়া ভেঙে ঘরে থাকা ৩৫ মন ভোট্টা ৩০মন ধান চাল খেয়েও পায়ে মারিয়া সাবাড় করে। এছাড়া ঘরের আসবাবপত্র গুলো গুড়িয়ে দেয়। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলার সীমান্তের গারো পাহাড়ে ১০ টি বাড়ি গুড়িয়ে দেয়ার পাশাপাশি কৃষকদের গোলার ধান খেয়ে সাবাড় করেছে বন্যহাতির পাল। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িঘর বনবিভাগের জমির উপর হওয়ায় ক্ষতিপূরনের টাকাও পাচ্ছেন না কৃষকরা।

ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন চরম বিপাকে। বর্তমানে উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির তান্ডব অব্যাহত রয়েছে। ফলে আতঙ্কে নির্ঘুম রাত যাপন করছেন পাহাড়ি গ্রামবাসীগণ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেয়ান আলী বলেন, বনের জমিতে ঘর-বাড়ী নির্মাণ করে যেসব পরিবার রয়েছে, তারা ক্ষতিপূরনের কোন টাকা পাবেন না। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএও ) মো. আশরাফুল আলম রাসেল বলেন. এই সমস্যাটি অনেক পুরনো সমস্যা। যা রাষ্ট্রীয় ভাবে  ছাড়া সমাধানের কোনই পথ নেই।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ