শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

70

খুলনা প্রতিনিধি:

‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর খুলনার আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষ্যে ০১ জুন (রবিবার) সকালে খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বৈশি^ক খাদ্য হিসেবে এবং মেধাবী জাতি বিনির্মাণে দুধের চেয়ে ভালো খাবার আর নেই। দুধের পুষ্টিগুন সম্পর্কে সঠিক তথ্য আমাদের শিশুরা জানেনা আবার অনেক অভিভাবকরাও এ বিষয়ে সচেতন না। ফলে বর্তমানে বেশিরভাগ শিশুরাই ফাস্টফুডের প্রতি আসক্ত। এজন্য তারা খাবারের সঠিক পুষ্টিগুন পায় না। শিশুদের দুধের পুষ্টিগুন বিষয়ে সঠিক তথ্য প্রদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রচার চালাতে হবে। খামারিদের উদ্দ্যেশ্য করে প্রধান অতিথি বলেন, আপনারা দেশের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকেন। তাই শিশুদের মেধা বিকাশের পাশাপাশি একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য দুধে ভেজাল মেশানো থেকে বিরত থাকবেন। এসময় জেলা প্রাণীসম্পদ দপ্তরের ফিল্ড পর্যায়ে কর্মরত চিকিৎকদেরকে তিনি খামারীদের সঠিক পরামর্শ ও পশুর সুচিকিৎসা প্রদানের জন্য আহবান জানান। খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ডুমুরিয়া ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডাঃ এ বি এম জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, খামারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় চত¦র থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে একই স্থানে এসে শেষ হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিভিপি) এর সহযোগীতায় খুলনা জেলা প্রাণিসম্পদ দপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ