শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ভালুকা পৌরসভা মহিলা দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি গোলাপী আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা রহমান

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

11

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনে ভালুকা পৌরসভা মহিলা দলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিয়া ইয়াসমিন রীতা। ঘোষিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাপী আক্তার, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাহমুদা রহমান এবং সিনিয়র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চায়না আক্তার।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সহ-সভাপতি: লিটা আক্তার, ফরিদা ইয়াসমিন, মার্জিনা আক্তার, আম্বিয়া খাতুন, শরিফা আক্তার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: নাজমা আক্তার। সাংগঠনিক সম্পাদক: শেফালী আক্তার, ফারজানা আক্তার।কোষাধ্যক্ষ: কল্পনা আক্তার। দপ্তর সম্পাদক: সানজিদা আফরোজ রুপা। প্রচার সম্পাদক: শাহনাজ আক্তার। সমাজ কল্যাণ সম্পাদক: কামরুন্নাহার। গণশিক্ষা বিষয়ক সম্পাদক: আসমা আক্তার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ঝুমা রানী বিশ্বাস। ক্রীড়া সম্পাদক: ফরিদা খাতুন।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি গঠনের মাধ্যমে ভালুকা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা, দলীয় ত্যাগ ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেত্রীগণ দলের প্রতি তাদের আস্থা ও নিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং ভবিষ্যতে দলের কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ