শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

তারুণ্যের মহাসমাবেশ সফল করতে বাগাতিপাড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

18

নাটোর প্রতিনিধি:

আগামী ২৪ মে তারুণ্যের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নাটোরের বাগাতিপাড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে বাগাতিপাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এবং সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক। এছাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

 

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আগামী ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, তা সফল করতে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ