শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

64

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ৯১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ মো. দীন ইসলাম ওরফে রাসেল (৩৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৭ মে) বিকালে বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১, সিপিসি-৩ এর সদস্যরা। এদিন রাতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ১৭ মে বিকালে র‍্যাবের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কেন্দুরবাগ বাজারের পাশে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। পরে বিকাল ৫টা ১৭ মিনিটে শরীফ উল্লাহ’র মাংসের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত হতে একটি সাদা শপিং ব্যাগে থাকা ৫টি নীল পলিব্যাগের ভেতর থেকে মোট ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা এবং একটি ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় খুচরা বিক্রির কথা স্বীকার করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক নং ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ