শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দোয়ারাবাজারে বজ্রপাতে নিহত ২, আহত ১, নিখোঁজ ১ 

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

64

সেলিম মাহবুব,:

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় এক জন আহত ও আহত আরো একজন নিখোঁজ রয়েছেন। শনিবার ১৭ মে ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিন পাড়া এলাকায় চেলা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। বজ্রপাতে নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজন্মিল আলীর ছেলে মোঃ আফিজ আলী ৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মোঃ জুয়েল আহমদ (১৯) বজ্রপাতের ঘটনায় আহত মোঃ রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে সে। আহত হাফিজুল হক-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নিহত মোঃ আফিজ আলীর ছেলে বলে জানাগেছে। নিখোঁজ মোঃ রুবেল আহমদকে উদ্ধারের জন্য ছাতক নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। স্থানীয় সুত্রে জানাগেছে, একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিন পাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। নিখোঁজ, নিহত-আহতরা সবাই নৌকা শ্রমিক। এবং কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বজ্রপাতে ২ জনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, নিখোঁজ একজনকে উদ্ধারের জন্য থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে কাজ করছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ