শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

লাকসামে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭ নিহত ১

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

58

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও ৭ যাত্রী আহত হয়েছেন। । বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৪টায় ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। এ সময় বাসের গতি ৯০ কিলোমিটারের উপরে ছিল।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত ৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত ওসি উপ-পরিদর্শক মোঃ শাহজাহান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে, নিহত হয়েছে একজন।লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ