শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

পাকিস্তানের হাইকমিশনার জামায়াতে ইসলামী’র কার্যালয়ে

স্টাফ রিপোর্টার / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানে সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) তিনি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ তথ্য নিশ্চিত করা হয়েছে জামায়াতে ইসলামীর বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জামায়াতে আমির এবং পাকিস্তান হাইকমিশনারের আলোচনা হয়েছে। ভ্রাতৃপ্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ। ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও রাজনৈতিক কাউন্সেলর কামরান ধাংগল।


এই ক্যাটাগরির আরো সংবাদ