শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাম্য খুন  

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

65

সিলেট বুলেটিন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার সাম্য (২৫)। মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২.০০ টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহরিয়ার সাম্য বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক আহমদ। তিনি জানান, রাতে সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, ঢাবির আই,আর ডিপার্টমেন্টের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার সাম্য থাকতেন স্যার এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। রাতে তিনি মোটরসাইকেল যোগে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালিদ মনসুর বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ