শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

কালিহাতীর নবাগত ওসির সাথে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেনের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই মে) রাত ৮টায় কালিহাতী থানা চত্বরে ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, মোঃ মাজেদুল ইসলাম, প্রভাত চন্দ্র দত্ত, বাবলু মিয়া প্রমুখ।

সভায় নবাগত ওসি মোহাম্মদ  জাকির হোসেন বলেন, “কালিহাতী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করি। তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রশাসনের কাজকে গতিশীল করে তোলে। আমি চাই পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকুক।

উল্লেখ্য, গত ১০ই মে কালিহাতী থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া একই জেলার সখীপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি হন। একই দিনে সখীপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন কালিহাতীতে অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

ওসি মোহাম্মদ জাকির হোসেন এর আগে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে টাঙ্গাইল জেলার গোপালপুর ও মির্জাপুর থানায় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভোটার হলেও তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়। দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “টাঙ্গাইলবাসী অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সহযোগিতাপরায়ণ। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।

এ মতবিনিময় সভাটি পুলিশ-সাংবাদিক পারস্পরিক সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ