শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

হরিরামপুরে সবুজ সংহতির মতবিনিময় সভায় কমিটি পুনর্গঠন 

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

61

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ(১১-৫-২০২৫) শনিবার “কৃষি প্রতিবেশীয় চর্চা করি, সবুজ আন্দোলন গড়ে তুলি” এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে আজ সবুজ সংহতির আয়োজনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন লেছড়াগঞ্জ বাজারে বারসিক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা সত্ত রঞ্জন সাহার সঞ্চালনায় কর্মসূচির ধারণা উপস্থাপন করেন সবুজ সংহতির জেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম। সাংগঠনিক বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।

সবুজ আন্দোলন গড়ে তুলতে দিকনির্দেশনামূলক কথা বলেন শিক্ষিকা শুভ্রা রায়, নাছরিন আক্তার,পরিবেশ ও জলবায়ুকর্মী মো.সফিউদ্দিন,বিপুল হালদার, মীর নাদিম,মীর মিমেল,সাংবাদিক মুহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা হরিরামপুর উপজেলার নদী নালা খাল বিল খননসহ দখল দুষন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে হরিরামপুর উপজেলা সবুজ সংহতির কমিটি পুনর্গঠন করা হয়। আহবায়ক শুভ্রা রায়,যুগ্ম আহবায়ক মো. বাপ্পি,মীর হিমেল ও সাংবাদিক মুহাম্মদ আলীকে নিয়ে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টার।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ