শিরোনাম
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা কুটি কুটি টাকার চোরাচালান-মাদকের ভয়াল থাবা জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

চরফ্যাশনে আওয়ামী লীগ কার্যালয় দখল করে এনসিপির অফিস

স্টাফ রিপোর্টার / ১৪২ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

63

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষনা দিয়ে উপজেলা আওয়ামী লীগের তিন তলা ভবন দখল নিয়ে নিজেদের সাইন বোড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতা কর্মীরা। আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করে এনসিপির কার্যালয় করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

 

 

শনিবার (১০ মে ২০২৫) দুপু অদৃশ্য শক্তির বলয়ে থেকে চরফ্যাসন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করা হয়।

 

জানাযায়, আওয়ামী লীগ সরকারের পতননের পর জ্বালাও পোড়াও আন্দোলনের তোপে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়। এবং লুটে নেয়া হয় প্রয়োজনীয় আসবাবপত্র। এর পর থেকে পরিত্যক্ত অবস্হায় ছিলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি। পরে সরকার পতনের ৯ মাস পর গতকাল শনিবার জাতীয় নাগরিক পার্টির চরফ্যাসন উপজেলার প্রতিনিধি দাবী করে অহিদ ফয়সাল নামের এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি জবর দখল করে নিজেদের কার্যালয়ের সাইনবোর্ড সাটিয়ে কার্যক্রম শুরু করলে গোটা উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন অনেকই।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির দৃষ্টিনন্দন সাইনবোর্ড ঝুলিয়ে আওয়ামী লীগের তিন তলা ভবন দখল নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীর কর্মসুচির প্রস্তুতি মূলক সভা করেছেন এনসিপির নেতারা। ভবনের ছাদে মাইক লাগিয়ে চালানো হচ্ছে এনসিপির প্রচার প্রচারনা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার দল। স্বাধীনের ৫৪ বছরে এই প্রথম কোন দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিস দখল করে নিজের দলীয় কার্যক্রম করছেন। এটা বাংলাদেশের ইতিহাসে নাজির বিহীন ও নেক্কারজনক ঘটনা।

এনসিপির চরফ্যাসন উপজেলার প্রতিনিধি দাবীদার অহিদ ফয়সাল জানান, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাসন উপজেলার এনসিপির নেতা আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরীফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছেন। এখন থেকে চরফ্যাসনে এনসিপির দলীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ