শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন

নন্দীগ্রামে অসুস্থ গরুর মাংস জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

58

স্টাফ রিপোটার :

 

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ ও মরা গরু জবাই করে মাংস বিক্রিতে জড়িত ব্যক্তির জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালিয়ে দুই মণ মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ঘটনাস্থলে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন আব্দুল কুদ্দুস নামের ব্যক্তি। তিনি দোহার গ্রামের নাজির হোসেনের ছেলে। মরা গরু জবাই করা হয়েছে জানিয়ে প্রশাসনকে তথ্য দেন স্থানীয়রা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ কেজি মাংস জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে জড়িত ব্যক্তি আব্দুল কুদ্দুসের ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, ভেটেরিনারি সার্জন রাশেদুল ইসলাম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ