শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে মামলায় ফাঁসানোর হুমকি দিলেন আওয়ামী দোসর পলাশ!

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

54

বিশেষ প্রতিনিধি :

সিলেটে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিক’কে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর হুমকি দিলেন জিরো থেকে কোটিপতি বনে যাওয়া আওয়ামী দোসর পলাশ।

গতকাল (২৩ এপ্রিল) বুধবার সিলেটে ধরাছোঁয়ার বাইরে আওয়ামী দোসর পলাশ! শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েছরে বসেছে আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তদের গডফাদার পলাশ। বুধবার প্রতিবেদকের মুঠোফোনে কল দিয়ে সে জানতে চায় কে এই ডকুমেন্ট দিয়েছে তার নাম বলেন, অন্যথায় মামলায় জড়ানোর হুমকি দেয় সে।

এদিকে জিরো থেকে কোটিপতি বনে যাওয়া ওই দুর্বৃত্তের গড়া জালালাবাদ থানার করের পাড় এলাকায় বিলাস বহুল পাঁচ তলা বিশিষ্ট বাড়ির তথ্য নিতে গিয়ে চাঞ্চল্যকর আরও কিছু ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সংবাদ প্রকাশের পরে সে সিলেট নগরীর একজন শীর্ষ স্থানীয় কথিত বিএনপি নেতার শরনাপন্ন হয়েছে। ওই নেতাকে ম্যানেজ করে প্রতিবেদক’কে গায়েল করার জন্য বিভিন্ন ফন্দি আটছে। তবে কথিত বিএনপি নেতার নাম ভয়ে কেউ বলতে রাজি হননি। দু’একজন নাম বললেও প্রতিবেদক’কে সেই নামটি গোপন রাখার অনুরোধ করেছেন। এসময় তারা বলেন, আওয়ামী লীগের আমলে অল্পদিনেই সে আলাদিনের চেরাগ পেয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে। কৌশল অবলম্বন করে ওই পাঁচ তলা বিল্ডিং তার পিতা নির্মাণ করেছেন মর্মে এলাকায় চাউড় করে।

স্থানীয়দের ধারণা এই বিল্ডিং ছাড়াও হয়তো তার গ্রামের বাড়িতেও আরও বিপুল অর্থ সম্পত্তি থাকতে পারে। তাদের মতে দুর্ণীতি দমন কমিশন (দুদক) সরেজমিন তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল। অবিলম্বে তাকে ও তার সম্পত্তির দিকে গোয়েন্দা নজরদারীরও দাবী জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ