শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পর  বোয়ালমারীতে বাড়ী পুড়ানো আ’লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

11

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য সুভাষ সাহার (৬০) নামে অসহায় ও স্বামী পরিত্যক্ত  সামেলা বেগমের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় থানায় মঙ্গলবার (৮ এপ্রিল) মামলা হয়েছে। মামলা নাম্বর ১৩। ধারা অগ্নিসংযোগ ১৪৩/৪৪৮/৩৩৬ /৩৪।

গত ৬  এপ্রিল বোয়ালমারীতে আ’লীগ নেতার বিরুদ্ধে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ সাপা হয়।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে দিনমজুর মোসা. সামেলা বেগমের (৪৫) বসতবাড়ি গত ৫ এপ্রিল শনিবার মহিলা বাড়ি না থাকায় রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয় সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ (৫৫)। এ ঘটনায় ৬ এপ্রিল দুপুরে সামেলা বেগম বাদি হয়ে সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ নাম উল্লেখ করে এবং অজ্ঞত ১০-১২ জনকে আসামি করে থানায় এজাহার দেয়।

সরজমিন ও এজাহার সূত্রে জানা যায়, সামেলা বেগম দীর্ঘ ২৫ বছর শেলাহাটি গ্রামে রেলের জমিতে বসবাস করে আসছে। পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। ওই রেলের জমি টুকু পাওয়ার জন্য সুভাষ সাহা মরিয়া হয়ে উঠে। বেশ কিছুদিন ধরে সুভাষ সাহা ও তার লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।

থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, বাড়ি পোড়ানোর ঘটনায় সুভাষ সাহার নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ