শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন 

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

11

সিলেট বুলেটিন ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়েছে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা। ফিলিস্তিনে চলমান গণহত্যা একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা উল্লেখ্য করে, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে আজ রবিবার (৬ এপ্রিল) বিকালে বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন,

বিশ্ব পরাশক্তিদের মদদে ইজরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যায় গাজায় বৃষ্টির ন্যায় প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জাতির বুকে ক্রমাগত রক্তক্ষরণ হলেও মুসলিম বিশ্বের পরাশক্তিদের নির্বিকার ভূমিকা আমাদের চরম আশাহত করেছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনসমূহের সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।

সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান লাগাতার ভয়াবহ গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন । বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনসমূহের এমন নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করছে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা। একইসাথে, আগামী ৭ এপ্রিল ২০২৫, সারা বিশ্বে অনুষ্ঠিতব্য “দ্য ওয়ার্ল্ড স্টপ্স ফর গাজা” কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা উক্ত দিনের সকল ক্লাস পরীক্ষা বর্জন করছে।

শিক্ষার্থীরা আরো বলেন, এটা একটা হরতালের চেয়েও বেশি কিছু। এটি মানবতার ঘোষণা, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত আর্তনাদ এবং দিনের আলোতে প্রকাশ্যে হওয়া যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান। আমরা শিক্ষার্থীরা এবং বাংলাদেশের শিক্ষার্থী ভাইবোনদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানাই। ক্যাম্পাস এবং সীমান্ত জুড়ে আমাদের ঐক্য প্রতিধ্বনিত হোক। একসাথে, আমরা আওয়াজ তুলি যা নীরবতাকে থামিয়ে দিবে ❝নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে❞ ইনশাআল্লাহ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ