শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত 

স্টাফ রিপোর্টার / ২২২ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

18

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গেলে মা ও বাবাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। মুমুর্ষ অবস্থায় দুই ভাইকে নরসিংদী সদর হাসপাতালে নেবার পর সাকিব কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ভাই রাকিবকে ঢাকায় নেয়ায় পথে মৃত্যু হয়। সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার ঘোড়াশালের ভাগদী গ্রামের কুড়ইতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, করতেতৈল গ্রামে আশ্রাফ উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। আহত হয়েছেন নিহতদের পিতা আশ্রাফ উদ্দিন ও তার স্ত্রী রাবেয়া খাতুন।

 

নিহতদের স্বজনরা জানায়, নিহত রাকিব ও তার পিতা আশ্রাফ উদ্দিন বিদেশে লোক পাঠাতো। একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি। সোমবার ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হয়। তারা করর্তাতৈল এলাকায় ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে জানা যায়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত ডা. সুদীপ কুমার সাহা গণমাধ্যম কে জানান , সাকিব ও রাকিব নামে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এর মধ্যে সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথেই সে মারা যায়। তাদেও মাথায় ও শরীওে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা

যাবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন গনমাধ্যমকে জানান , চোর সন্দেহে দুই জনকে গনপিটুনী দেয় স্থানীয়রা।এতে তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে প্রতিবাদ করতে গিয়ে পূনরায় পিটুনীর ঘটনা ঘটেছে।

আমরা তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা ।

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ