শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জামালপুরে ফেনসিডিল-বিদেশি মদসহ আটক ৩

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

12

জামালপুর প্রতিনিধি:

জামালপুর শহরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রুবেল ও সাইকুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন, মেলান্দহ উপজেলার আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। এদের মধ্যে হাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।


এই ক্যাটাগরির আরো সংবাদ