শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সিলেটে দ্বিতীয়দিনের মতো তাঁতীদলের ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয়দিনের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা ও মহানগরের পক্ষ থেকে বৃষ্টি উপেক্ষা করে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এই ইফতার বিতরণ করা হয়।

 

ইফতার বিতরণের পূর্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে। দীর্ঘ ১৭ বছর যাবত দেশের জনগন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মানবাধিকার ও বাক-স্বাধীনতা ছিল লুষ্ঠিত। দেশের মানুষের প্রতিবাদ দমনে আওয়ামী লীগ গুম, খুন, মামলা ও নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। দেশের জনগন আওয়ামী দুঃশামসন ও জালিম হাসিনা থেকে মুক্তি পেয়েছে। এখন বাংলাদেশকে নতুন করে বিনির্মানে জনগনের রায় নিয়ে কাজ করবে বিএনপি। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাহে রমজানে দেশে গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তাঁরই নির্দেশে অসহায়দের পাশে থেকে কাজ করছে তাঁতীদল।

 

সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ ও সিলেট জেলা তাঁতীদল নেতা আলতাফ হোসেন বিলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্স রাক্কু, সিলেট জর্জকোর্টের অ্যাডভোকেট নুর আহমদ, মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মইন উদ্দিন ও শহিদুল ইসলাম মনু, জিয়াউর রহমান নেওয়ার, আলী আহমদ আলী, প্রভাষক মশাহিদ আলী, রফিক আহমদ, আব্দুল মালিক, উসমান খাঁ, আজিজুল হক, আরিফ চৌধুরী রাজ, রুমেল আহমদ রিপন, আফজাল হোসেন বেলাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, হোমায়ুন কবির হৃদয়, সামিদ আহমদ, শাকিল আহমদ, সুমন আহমদ, আব্দুর রহিম, সাহেদ আহমদ, আব্দুল আহাদ, শামীম আহমদ, নুরুল ইসলাম চঞ্চল, মিজানুর রহমান ভূঁইয়া, ওসমান খান, তাঁতীদল নেতা, মো সুৃমন, মো মুহিবুর রহমান (এপেল), সেকু আহমদ, মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুন নুর, সানুর আহমদ, বিলাল উদ্দিন, কামাল মিয়া, রাসেল আহমদ রাসেল, দেলোয়ার হোসেন দিলু, নবী হোসেন, রাজন মিয়া প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ