শিরোনাম
একটি শহর— একদিকে অন্তহীন কোলাহল, অন্যদিকে বুদ্ধের নীরব ধ্যানমগ্ন সুর। গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

৭সাংবাদিকের ওপর হামলা,৩ আসামি কারাগারে, বাকিদের গ্রেফতারের চেষ্টা

স্টাফ রিপোর্টার / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

19

সিলেট বুলেটিন ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭জন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে ।

বৃহস্পতিবার (২০ মার্চ) শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এই নির্দেশ দেন। এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রবিউল, আমির হোসেন ও ইমরান।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পান সাংবাদিকরা। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলেন তারা।

এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ সাতজন সাংবাদিক আহত হন।

একই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

তিনি বলেন, রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ