শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

কানাইঘাটে প্রবাসী রশিদ খুনে, জড়িতরা পলাতক

স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে শিশুদের ঝগড়া নিয়ে রশিদ আহমদ (২৮) নামের এক প্রবাসী খুনের ঘটনায় থানা হত্যা মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নিহতের বড় ভাই বাদী হয়ে এই মামলা দায়ের করেন। নিহত রশিদ উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনে খালোপাড় গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খুনের ঘটনায় নিহতের ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এর আগে ১৭ মার্চ ভোররাতে নিজ গ্রামে প্রতিবেশীর বাড়িতে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটির জেড়ে রশিদ হত্যার শিকার হন।

স্থানীয় সূত্র জানায়, রশিদ আহমদ ও প্রতিবেশী মৃত অহি হোসেনের ছেলে রাজু আহমেদ (২২) ও সাজু আহমেদের (১৮) মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোমবার ভোরাত চারটার দিকে তিনি ঐ বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কি হয়। পরে এক রাজু ও সাজু রশিদ আহমদকে মারতে থাকেন। এরমধ্যে রশিদের শরীরে চুরির আঘাত লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ