শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন: সাবেক এমপি নিজান

স্টাফ রিপোর্টার / ২৩৫ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

55

লক্ষ্মীপুর প্রতিনিধি;

লক্ষ্মীপুরের কমলনগরে বন্যার্থদের মাঝে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা দেন এবিএম আশরাফ উদদিন নিজান। ১৮৬জন ক্ষতিগ্রস্থ মহিলা পুরুষের মাঝে নগদ ২হাজার টাকা করে বিতরন করা হয়।

সোমবার(১৭মার্চ)সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে এ নগদ অর্থ প্রদান করা হয়।

এবিএম আশরাফ উদদিন নিজান বলেন, ৫আগষ্টের পরে সারাদেশে ভয়াবহ বন্যায় তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। উপজেলার চর কাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। যার কারণে ক্ষতিগ্রস্থ আপনাদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে ক্ষতিগ্রস্থদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেয়া হবে।

তিনি আরও বলেন, কমলনগরে বিএনপির নেতা-কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্থ আপনাদের পাশে দেড় মাস পানিতে নেমে কাজ করেছেন। বিভিন্ন ত্রান, খাদ্য সহায়তা দিয়েছেন। আমি নিজেও আপনাদের মাঝে ছিলাম। বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনেআরা বাসার, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়াসহ প্রমুখ।

এবিএম আশরাফ উদদিন নিজান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, সহ শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, সাবেক দুবারের সংসদ সদস্য লক্ষ্মীপুর-৪।


এই ক্যাটাগরির আরো সংবাদ