শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২০০ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

58

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মা নদী থেকে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পদ্মা নদী থেকে চাঁদাবাজিকালে তাদের আটক করা হয়।জানা যায়, নৌপথে চাঁদাবাজি রোধে নৌ পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রায় ১০০টি বাল্কহেডে কন্ট্রোল রুমসহ বিভিন্ন দপ্তরের মোবাইল নম্বর বিতরণ করেন। এর ফলে বাল্কহেডের সুকানীরা চাঁদাবাজদের বিষয়ে পুলিশের কাছে সরাসরি তথ্য প্রদান করতে সক্ষম হন।

এসময় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. ববুল হাশেমের নেতৃত্বে এসআই এনামুল হক ও সংগীয় ফোর্সের সহযোগিতায় পদ্মা নদীর কুন্ডের চর লাল বয়া ও নীল বয়ার মাঝামাঝি এলাকা থেকে তিন চাঁদাবাজকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আলী আকবর ফকির (৩২), পিতা ইউনুস ফকির, সাং কাজিয়ারচর, থানা জাজিরা, জেলা শরীয়তপুর। মো. হুমায়ুন তালুকদার (৩২), পিতা কাদের তালুকদার, সাং বেড়াচাকি, থানা সখিপুর, জেলা শরীয়তপুর। ৩। আল আমিন গাজী (৩২), পিতা সিরাজ গাজী, সাং হইচোন, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ  মো. আবুল হাশেম জানান, নৌ পুলিশের এ অভিযানে পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেড মালিক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ