শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সাজেকে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুড়া পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি 

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় ৪৩ টি লুসাই ও ত্রিপুড়া পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর। খাগড়াছড়ি সেক্টর এর আওতাধীন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে । বিজিবি ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারকে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মগ প্রদান সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে । ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সাজেক রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি,জি। এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন। পরে সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে আগামীতেও এই ধরনের সহায়তা অব্যহত থাকবে।

উলেখ্য গত ২৪ ফেব্রুয়ারী সাজেকে ভয়াবহ আগুনে শতাধিক রিসোর্ট কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুড়া পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ