শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শনিবার থেকে চিকিৎসকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার / ১৯৭ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

11

সিলেট বুলেটিন ডেস্ক:

বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে একটানা তিনদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতি থেকে এ ঘোষণা দেয়া হয়।

ন্যায্য প্রমোশনসহ সব বৈষম্য নিরসনের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা শিরোনামে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ই মার্চ ২০২৫ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে।এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে, যাতে রোগীদের জরুরি চিকিৎসা ব্যাহত না হয়।

দাবিগুলো-১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

২. ৩ নং গ্রেডে প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।দাবি আদায় না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করুন। অন্যথায়, দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ