শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় জিরা ও ইয়ার কন্ডিশনারসহ গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

11

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ইয়ার কন্ডিশনারসহ (এসি) আব্দুর রশিদ (৬০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে এসব ভারতীয় পণ্য জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারতীয় পণ্য পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় ওই এলাকার আব্দুর রশিদের বসতঘরে তল্লাশি চালিয়ে তার ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২ টি ইয়ারকন্ডিশনার (এসি) উদ্ধার করে তা জব্দ করা হয়। একই সাথে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ