শিরোনাম
জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় র‍্যাব-৯ এর অভিযানে একমাত্র আসামি ‘জসিম উদ্দিন’ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ  ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে,  ১৫ জনের বিরুদ্ধে মামলা   সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ জৈন্তাপুর মডেল থানার ওসির সঙ্গে আসকের নবনির্বাচিত কমিটির মতবিনিময় প্রেমের টানে গাইবান্ধা থেকে দোয়ারাবাজারে ছুটে এলেন ২২ বছরের তরুণী ৬৫ বছর বয়সী এক ব্যক্তির টানে’ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় র‍্যাব-৯ এর অভিযানে একমাত্র আসামি ‘জসিম উদ্দিন’ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ / ২৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

38

জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় র‍্যাব-৯ এর অভিযানে একমাত্র আসামি ‘জসিম উদ্দিন’ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ সিলেটের র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 ঘটনার বিবরণে জানা যায় যে, বাদী মরিয়ম বেগম (৩৫) সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন আগফৌদ এলাকার বাসিন্দা এবং তার স্বামী ওমান প্রবাসী। বাদী গত ০৩ মাস পূর্বে বিবাদী মোঃ জসিম উদ্দিনের ফার্নিচারের দোকান থেকে ১৫ হাজার টাকা মূল্যে একটি খাট ক্রয় করে নগদ ১০ হাজার টাকা দেন এবং বাকি ৫ হাজার টাকা কিছুদিন পর দেওয়ার কথা বলে খাটটি নিয়ে যান। বিবাদী উক্ত পাওনা টাকার সূত্র ধরে প্রায় বাদীর বাড়িতে যাতায়াত করত। ঘটনার দিন গত ২৪/০৭/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ১১.২৫ ঘটিকার সময় বাদী তার দুই মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশী ওসমান আলীর টিউবওয়েলে খাবার পানি আনতে যান। বিবাদী আনুমানিক সকাল ১১.৩০ ঘটিকার সময় বাদীর বাড়িতে গিয়ে তার দুই মেয়েকে ঘরের ভেতর দেখতে পেয়ে বাদীকে ডেকে আনার জন্য তার বড় মেয়েকে বাইরে পাঠায়। এ সময় বাদীর ছোট মেয়ে (ভিকটিম)’কে ঘরে একা পেয়ে বিবাদী তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদী ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সিলেট জেলার জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল অদ্য ২৬ জুলাই ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৮.২০ ঘটিকার সময় সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার মামলা নং-২৩, তারিখ- ২৪/০৭/২০২৬ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৯(৪) (খ); এর মূলে সিলেটের জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় এজাহারনামীয় একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- জসিম উদ্দিন (৩৫), পিতা- মৃত আব্দুল মালিক বলন, সাং-ছৈলাখেল, থানা-জৈন্তাপুর, জেলা- সিলেট।

 পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ