র্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টারঃ সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১২:২৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনে নদীর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো:
১. মোঃ আকবর হোসেন (৩৮), পিতা- মৃত আবু তাহের, সাং- ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, সিলেট।
২. মোঃ মোতালিব মিয়া (২২), পিতা- মোঃ বজরু মিয়া, সাং- গুচ্ছগ্রাম, পানছড়ি মাঠ, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
৩. মোঃ সাহিন (৩০), পিতা- মোঃ মফিজ উদ্দীন, সাং- বরাইদ, মেদোয়ারী, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে যে, ভার্থখলা এলাকা সংলগ্ন নদীর পাড়ে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব চতুরতার সাথে তিনজনকে আটক করে।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নদীর পাড়ের একটি ঘরের খাটের তোশকের নিচে রাখা ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাজারের ব্যাগ থেকে ১.৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।