শিরোনাম
জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় র‍্যাব-৯ এর অভিযানে একমাত্র আসামি ‘জসিম উদ্দিন’ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ  ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে,  ১৫ জনের বিরুদ্ধে মামলা   সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ জৈন্তাপুর মডেল থানার ওসির সঙ্গে আসকের নবনির্বাচিত কমিটির মতবিনিময় প্রেমের টানে গাইবান্ধা থেকে দোয়ারাবাজারে ছুটে এলেন ২২ বছরের তরুণী ৬৫ বছর বয়সী এক ব্যক্তির টানে’ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ 

স্টাফ রিপোর্টার / ৩১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

37

সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ 

 

সিলেট প্রতিনিধি: সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজারে মাদকবিরোধী এক র‍্যালি শেষে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম তানিমের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গত ১৪ জুলাই বিকেল আনুমানিক ৪ ঘটিকায় এ ঘটনা ঘটে। এতে তানিম গুরুতর আহত হন এবং তার পায়ের রগ কেটে যায় বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন মাদকবিরোধী কর্মসূচি শেষ করার পরপরই সালাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তানিমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার পায়ে মারাত্মক আঘাত লাগে এবং পায়ের রগ কেটে যায়। প্রত্যক্ষদর্শী ও আহত তানিমের দাবি, হামলাকারীরা এ সময় তার গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে, *“মাদক নিয়ে কথা বলেছ, জানে মেরে ফেলব।”*

হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তানিমকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় এক্স-রে ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে সফলভাবে তার পায়ে অপারেশন সম্পন্ন হয়।

এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে গত ১৯ জুলাই আহত আরিফুল ইসলাম তানিম বাদী হয়ে শাহপরান (র:) থানায় একটি মামলা দায়ের করেন।

তবে মামলা দায়েরের এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী তানিম। তার অভিযোগ, মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা (এসআই) জাহাঙ্গীর সাত দিন অতিবাহিত হলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। এ বিষয়ে তানিম তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘ব্যস্ততা’র অজুহাত দেখিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন বলে জানান তানিম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ